পারস্পরিক সহযোগিতা বাড়াতে লোহাগাড়া প্রেসক্লাবের সঙ্গে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মতবিনিময়

শিক্ষা, গবেষণা ও সাংবাদিকতার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে লোহাগাড়া প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছে বান্দরবান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মুহিবউল্যাহ ছিদ্দিকী। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. জসীমউদ্দিন খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, প্রক্টর হাসান মাহমুদ, জনসংযোগ ও ছাত্রকল্যাণ কর্মকর্তা নোবেল বড়ুয়া, কো-অর্ডিনেটর (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) মো. তহীদুল ইসলাম মাছুম এবং এডমিশন অফিসার সৈয়দ তানজিমুল হাকিম।

সভায় বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং সমাজ উন্নয়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রেখে শিক্ষাবান্ধব ও উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় লোহাগাড়া প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, পুষ্পেন চৌধুরী, সাত্তার শিকদার, রায়হান সিকদার, হোসাইন মেহেদী, জাহেদ হোসেন ও খলিল চৌধুরী।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm