রাউজানে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫ ঘর। দগ্ধ হয়ে মারা গেছে ৭টি গরুও।
মঙ্গলবার (১২ মে) রাত দেড়টার সময়ে ৭নং রাউজান ইউনিয়নের ১নং ওয়ার্ডের মঙ্গলখালী গ্রামের নোয়ামিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে আবুল কালাম, শামশুল আলম, ফজলুর রহমান, হাবিবুর রহমান ও আবদুর রহমানের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আবুল কালামের গোয়ালঘরে থাকা ৭টি গরুও দগ্ধ হয়ে মারা গেছে।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ফজলুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, আগুনে পাঁচ পরিবারের স্বর্ণলংকার, জমির দলিলসহ ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এসএ/আলোকিত চট্টগ্রাম


