কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বলাকা বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। রক্তাক্ত হয়েছেন ৭ যাত্রী।
বৃহস্পতিবার (১৯ ফ্রেবুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া-মগনামা সড়কের আন্নরআলী মাতবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর তাহাসিন (২) আবদুল হকের সন্তান। দুর্ঘটনায় শিশুটির মা আনারকলি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের পরিবারের সদস্যরা জানান, তারা কক্সবাজারের ঈদগাঁও পালাকাটা এলাকার বাড়ি থেকে নানার বাড়ি কুতুবদিয়ায় যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশায় থাকা তিন শিশুসহ সাতজন আহত হন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
যোগাযোগ করা হলে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু তাহাসিনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


