ইয়াবার বড় চালান ধরা পড়েছে পর্যটননগরী কক্সবাজারে। আটক হয়েছে ৬ মাদক পাচারকারী।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৫টার দিকে কক্সবাজার শহরের ফিশারীঘাট এলাকা থেকে ইয়াবার বড় চালানটি ধরে র্যাব-১৫। এ সময় উদ্ধার করা হয় ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা। সঙ্গে আটক করা হয় ৬ মাদক পাচারকারীকেও। তাছাড়া জব্দ করা হয় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ফিশিং ট্রলারও।
র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি/আলোকিত চট্টগ্রাম
