চট্টগ্রামে করোনার হাফ সেঞ্চুরি, ডেঙ্গুর ট্রিপল

চট্টগ্রামে একইসঙ্গে বাড়ছে করোনা ও ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। ইতিমধ্যে হাফ সেঞ্চুরি ছুঁয়েছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এছাড়া ট্রিপল সেঞ্চুরি পার করেছে ডেঙ্গু রোগী। ডেঙ্গুতে ২ জনের মৃত্যুর বিপরীতে করোনায় মৃত্যু ১ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অপরদিকে ডেঙ্গু আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনা—ডেঙ্গুর লড়াই

বৃহস্পতিবার (১৯ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের করোনা ও ডেঙ্গুর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

করোনার প্রতিবেদনের তথ্য অনুসারে, চট্টগ্রাম জেলার ১৫টি ল্যাবের মধ্যে আটটিতে ১২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১১ নমুনা পরীক্ষায় ১ জন, শেভরনে ১২ নমুনা পরীক্ষায় ২ জন, মেট্রোপলিটন হাসপাতালে ২০ নমুনা পরীক্ষায় ১ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১২ নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। তবে এপিক হেলথ কেয়ারে ৪০ নমুনা পরীক্ষা, ন্যাশনাল হাসপাতালে ১১ নমুনা পরীক্ষা, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৪ নমুনা পরীক্ষা এবং চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ২০ নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। আক্রান্ত সবাই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া মোট আক্রান্ত ৫০ জনের মধ্যে পুরুষ ২৬ জন, নারী ২৩ ও শিশু ১ জন। এর মধ্যে নগরের ৪৩ জন এবং উপজেলার ৭ জন।

অপরদিকে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন। আক্রাদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু।

আরও পড়ুন : চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে করোনা রোগী

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৩৪৫ জন এবং মারা গেছেন ২ জন। আক্রান্তদের মধ্যে ১৫৭ জন নগরের এবং ১৮৮ জন উপজেলার বাসিন্দা। আর চলতি মাসে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। তবে এ মাসে এখনও কারো মৃত্যু হয়নি।

এছাড়া মে মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১১৬ জন, এপ্রিলে ৩৩ জন, মার্চে ২২ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন এবং জানুয়ারিতে ৭০ জন। মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে পুরুষ ১৯৪ জন, নারী ৯৬ জন এবং শিশু ৫৫ জন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm