কক্সবাজারের চকরিয়ায় পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) রাতে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোয়াজনিয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. হোসেন প্রকাশ মিজান (২৭), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (৩২), নতুনপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. এরশাদ (৩৫) এবং ১ নম্বর ওয়ার্ডের পাগলিবিল এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে সাইদুল ইসলাম (৩৩)।
আরও পড়ুন : র্যাবের জালে ৪, দুজন ধর্ষণের আসামি
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার আসামিরা আদালতের পরোয়ানা নিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। থানার একাধিক টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
ওসি আরও বলেন, গ্রেপ্তারদের আজ দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
এমকেডি/আরবি


