চট্টগ্রামে খুন, ধর্ষণ ও দস্যুতা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার (২৬ এপ্রিল) রাতে বাকলিয়া, বন্দর, সীতাকুণ্ড এবং ফেনীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে মো. রহিম (৩৯), সীতাকুণ্ড থানার গুলিয়াখালী এলাকার মো. শাহাজাহানের ছেলে মো. হাসান (২৫), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সনমান্দি এলাকার মো. সুমন আলীর ছেলে মো. শাহজালাল (২৯) এবং বাগেরহাট জেলার বারইখালী এলাকার মো. সামসুর রহমার হাওলাদারের ছেলে মো. তাওহিদুল ইসলাম (২৩)।
আরও পড়ুন : র্যাবের ঈদ উপহার পেল আলোর পথের ১২৭ অভিযাত্রী
র্যাব জানায়, নগরের বাকলিয়া, বন্দর, জেলার সীতাকুণ্ড এবং ফেনী এলাকায় অভিযান চালিয়ে বাকলিয়া থানার সাকিব হত্যা মামলার আসামি মো. রাহিম, সীতাকুণ্ড থানার ধর্ষণ মামলার আসামি মো. হাসান, নারায়ণগঞ্জ জেলার দস্যুতা মামলার আসামি শাহজালাল এবং ধর্ষণ মামলার আসামি মো. তাওহিদুলকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
আইএমই/আরবি


