মধ্যরাতে হালদা থেকে বালু তুলতে গিয়ে ধরা

প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে বাল্কহেড (নৌযান) ভর্তি করার সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এরপর তাদের লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১২টার দিকে হালদা ও কর্ণফুলী নদীর মোহনা রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের গণি মিয়ার ঘাটে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এসময় তাঁকে সহায়তা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মু. আলমগীর হোসেন ও রাউজান থানা পুলিশ।

আরও পড়ুন : হালদায় ডলফিন মরছেই

আটকরা হলেন— মু. ইউসুফ ও মু. মনিরুল ইসলাম। তাদের বাড়ি ভোলা সদর উপজেলায়। তাঁরা শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মু. আলমগীর হোসেন বলেন, হালদা নদী থেকে বালু তোলা এবং ড্রেজার ও বাল্কহেডে পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। আটক দুজনকে জরিমানার পাশাপাশি মুচলেকা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বলেও জানান তিনি।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm