হালদায় ডলফিন মরছেই

এক সপ্তাহ যেতে না যেতেই হালদা নদীতে আবার মারা গেল ডলফিন। এবারের ডলফিনটি বিলুপ্তপ্রায় গাঙ্গেয় প্রজাতির। ১৫ কেজি ওজনের মৃত ডলফিনটির শরীরে ছিল আঘাতের চিহ্ন। এ নিয়ে হালদায় মিলল ৪৫টি মরা ডলফিন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের হালদা নদীর শাখাখাল কাগতিয়া খালের মজিদাপাড়া পাশের খাল থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : হালদায় শুধু ভাসে মরা ডলফিন, এ নিয়ে ৪৪

রোসাঙ্গীর আলম নামের স্থানীয় একজন জানান, আজ সকালে কাগতিয়া খালে জোয়ারের পানিতে ডলফিন ভাসতে দেখে তিনিসহ কয়েকজন ডলফিনটি উদ্ধার করে আজিমের ঘাট এলাকায় নিয়ে আসেন। পরে খবর পেয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন ও নৌ পুলিশের একটি টিম সেখানে আসে। এরপর মৃত ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়।

জানতে চাইল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, উদ্ধার হওয়া ১৫ কেজি ওজনের ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারের পানিতে এটি ভেসে শাখাখালে চলে আসছে।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বিনাজুরি ইউনিয়নের আইডিএফ হালদা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের পাশে সিপাইঘাট সংলগ্ন এলাকায় ভাটার সময় ১২ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার করা হয়।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm