কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র-গুলিসহ দুই দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
শনিবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার ডুলাহাজারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে পুলিশের জালে ৫ ডাকাত
গ্রেপ্তাররা হলেন— চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রিংভং এলাকার রেদুয়ানুল হকের ছেলে এমরানুল হক প্রকাশ শামীম (২৫) ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোয়াজনিয়া এলাকার কামাল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৫)।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে গ্রেপ্তাররা ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মহাসড়কসহ বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনার সম্পৃক্ততার তথ্য পেয়েছি। থানায় ডাকাতির মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে।
ওসি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমকেডি/আরবি


