বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

মাসুম বিল্লাহ সভাপতি, গোলাম মোস্তফা শ্রাবণ সম্পাদক

বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে নীল দল। নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ সব পদেই বিজয়ী হয়েছেন নীল দলের প্রার্থীরা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ২০ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা নীল, হলুদ ও সবুজ বিভিন্ন প্যানেলে নির্বাচনে অংশ নেয়। এতে ১৫টি পদের মধ্যে নীল দল থেকে নির্বাচিত হন ৯ জন।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পরিচালক একেএম মাসুম বিল্লাহ। তিনি কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের কর্মরত আছেন। তিনি ২০০৬ সালে সহকারী পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত।

আরও পড়ুন : স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির অফিসার্স অ্যাসোসিয়েশন উদ্বোধন

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুগ্ম পরিচালক গোলাম মোস্তফা শ্রাবণ। তিনি বর্তমানে ব্যাংকিং রেগুলেশন্স অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টে কর্মরত। তিনি ২০১১ সালে সহকারী পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত । বিল্লাহ ও শ্রাবণ পূর্ববর্তী কাউন্সিলে যথাক্রমে সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

নির্বাচনে নীল দল সহসভাপতি, সহসম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর, সদস্যসহ মোট নয়টি পদে জয়ী হয়। সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও ৩টি সদস্যসহ মোট ৫টি পদে জয় পায় হলুদ দল। সবুজ দল শুধু ১টি সহসভাপতি পদে জয়লাভ করে।

অন্যান্য পদে নির্বাচিত প্রতিনিধিরা হলেন— সহসভাপতি যুগ্ম পরিচালক তানভির আহমেদ, অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী, সহসম্পাদক যুগ্ম পরিচালক এইউএম মান্নান ভূইয়া ও যুগ্ম পরিচালক মো. তৌফিকুর রহমান খান, কোষাধ্যক্ষ যুগ্ম পরিচালক আফসানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রামেন্দু দাস পলাশ, দপ্তর সম্পাদক সাগর সরকার, প্রচার সম্পাদক শাহ মো. ইয়াকিমুল আলম।

এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন সহকারী পরিচালক মোস্তাক আহমেদ, সহকারী পরিচালক প্রণয় রায় শুভ, সহকারী পরিচালক শাহরিয়ার রহমান সামস, উপপরিচালক সাবিকুন নাহার শিরিন ও সহকারী পরিচালক আবিদ আলী মোগল।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm