চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদা খান । তিনি উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামসহ ২৫ জেলায় জেলা ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। একই আদেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মো. সালাউদ্দিনকে কক্সবাজারের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন : চট্টগ্রামে ১৩ থানার ওসি বদলালেও বহাল বায়েজিদ বাকলিয়া পতেঙ্গা
অন্তর্বর্তী সরকার গত ২০ আগস্ট ২৫ জেলা থেকে জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করে নেয়। এসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মো. ফখরুজ্জামান। তাঁকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি করা হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম
