মারধর, অপহরণ, প্রতারণা, জাল-জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় বাকলিয়া থানার ৪ জন এসআই, একজন কনস্টেবলসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত এ মামলা করেন নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলী মতিয়ারপুল এলাকার মৃত হাকীম শরীফের ছেলে মো. মোরশেদ (৪৮)।
আরও পড়ুন : চট্টগ্রামে পুলিশের ৩ কর্তা বদলি
এদিকে মামলা আমলে নিয়ে ৩০ দিনের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী মো. ওহিদুজ্জামান।
মামলায় বাকি অভিযুক্তরা হলেন— সিএমপি বাকলিয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন, এসআই মো. আল ইমরান, এসআই রানা তোষ, অজ্ঞাত আরো এক এসআই ও কনস্টেবল সুকান্ত কুমার ভৌমিক, কালামিয়া বাজার এলাকার মো. আজমগীর ইসলাম, মো. রবিউল হোসেন, আনোয়ারার মো. জাহেদুল ইসলাম, রাজাখালীর মো. আমিরুল কবীর সুমন, মো. সরোয়ার, আনোয়ারার মো. তারেক আজিজ, মো. আবুল কাশেম প্রকাশ পেডু, মো. আবুল বশর, মো. ওসমান, মো. রুবেল, মো. আনিস, মো. নোমান ও কালামিয়া বাজারের মো. মনচুর।
আরবি/আলোকিত চট্টগ্রাম


