লোহাগাড়ার ২ স্পটে লাল পতাকা— হাজার হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়ার দুটি স্পট থেকে ১৩ হাজার ৭৩০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এসময় একটি ড্রেজার মেশিন ও একটি ড্রাম্প ট্রাকও জব্দ করা হয়।

রোববার (১৪ জুলাই) সকালে উপজেলার চরম্বা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দীঘির কোণ এলাকা সংলগ্ন জামছড়ি খাল এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উলবনিয়া খালে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

আরও পড়ুন : রাউজানে বালু তুলে লাখ টাকা দণ্ড

জানা গেছে, উপজেলার চরম্বা ইউনিয়নের জামছড়ি খাল ও উলবনিয়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনেে খবরে অভিযান চালানো হয়। অভিযানে এক স্পট থেকে একটি ড্রেজার মেশিন,  ২ হাজার ঘনফুট বালু ও ড্রাম্প ট্রাক জব্দ করা হয়। এছাড়া  অপর এক স্পট থেকে  ১১ হাজার ৭৩০ ঘনফুট বালু জব্দ করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার সময় দুটি স্পট থেকে ১৩ হাজার ৭৩০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এছাড়া অভিযানে ড্রেজার মেশিন ও ১টি ড্রাম্প ট্রাকও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ড্রাম্প ট্রাক, ড্রেজার মেশিন স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখা রয়েছে। জব্দ করা বালুর স্তূপে লাল পতাকা টাঙানো হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm