আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ মে) বিকেলে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই প্রত্যাহারের কথা জানানো হয়।
এতে বলা হয়, আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সোমবারই সংযুক্ত করতে হবে। একইসঙ্গে থানার পুলিশ পরিদর্শক তদন্তকে দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
আরও পড়ুন : আনোয়ারায় মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, ভাঙচুর
এদিকে একই আদেশে চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি।
যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ বলেন, আজ আনোয়ারা এবং চন্দনাইশের দুই ওসিকে ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ২৯ মে আনোয়ারা ও চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কাঞ্চন/আরবি


