চট্টগ্রাম নগরে ভোটের হিসাব পাল্টে দিতে পারে স্বতন্ত্র প্রার্থীরা

রাত পোহালেই ভোট। সারাদেশের মতো চট্টগ্রামেও অনুষ্ঠিত হবে ভোট। তবে শেষ মুহূর্তে নগরে জটিল হয়ে উঠেছে ভোটের হিসাব-নিকাশ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এখানে একাধিক আসনে আসতে পারে চমক। ভোটের সব হিসাব-নিকাশ পাল্টে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা।

নগরের ৬টি আসনের মধ্যে দুটিতে নৌকা ডুবাতে পারেন স্বতন্ত্র প্রর্থীরা। কারণ এ দুটি আসনে রয়েছে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী। এর একটিতে (চট্টগ্রাম–১০) রয়েছেন মো. মনজুর আলম, অন্যটিতে (চট্টগ্রাম–১১) জিয়াউল হক সুমন।

আরও পড়ুন : ভোটের মাঠে ৫ দিন—চট্টগ্রামের ১৬ আসনের যেখানে যে ম্যাজিস্ট্রেট

ত্রিমুখী লড়াই হতে পারে চট্টগ্রাম–৮ আসনেও। চট্টগ্রাম নগরের কিছু এলাকা এবং বোয়ালখালীর কিছু অংশ নিয়ে এ আসন। এখানে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। আসনটিতে আওয়ামী লীগ সমর্থন করছে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সোলায়মান আলম শেঠকে। তবে শেঠকে এ আসনে চ্যালেঞ্জ জানাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আবদুচ সালাম ও বিজয় কুমার চৌধুরী। এ আসনেও স্বতন্ত্র প্রার্থীর চমক আসতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করছে।

চট্টগ্রাম–১০ সংসদীয় আসনে নয় প্রার্থী নির্বাচন করলেও ভোটের মাঠে সাতজনের তেমন কদর নেই। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সিটি মেয়র মনজুর আলমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে ধারনা করা হচ্ছে। ৮ নম্বর ওয়ার্ডের এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮৯ হাজার ৪৭৮ জন।

চট্টগ্রাম–১১ আসনে সাত প্রার্থী নামলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ প্রার্থী এমএ লতিফ ও চট্টগ্রাম সিটি করপারেশনের কাউন্সিলর জিয়াউল হক সুমনের সঙ্গে। অনেকের মতে, এ আসনে চমক দেখাতে পারেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন৷

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm