ভোরের আলো না ফুটতেই পতেঙ্গা সমুদ্রসৈকতে মিলল ২৪ বোতল বিদেশি মদ

নগরে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোমবার (১৬ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে সৈকত এলাকার একটি দোকান থেকে এসব মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য পৌনে ২ লাখ টাকা।

এদিকে সোমবার রাতে দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিনজনসহ মোট পাঁচজনকে আসামি করে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন: ৪৪ বস্তা বিদেশি মদ ইপিজেড থেকে পাচার হচ্ছিল রেয়াজুদ্দিন বাজারে

নাম উল্লেখ করা দুআসামি হলো- বাবলু (৩৭) ও নিজাম (২৭)। তারা দুজন পতেঙ্গা ফুলছড়িপাড়ার স্থায়ী বাসিন্দা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, সোমবার ভোরে পরিত্যক্ত অবস্থায় ২৪ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রথমিক তদন্তে এ ঘটনায় বাবলু ও নিজামের নাম এসেছে। আর কেউ জড়িত আছে কি-না সে বিষয়ে তদন্ত চলছে।

এদিকে স্থানীয় একাধিক সূত্র বলছে, পতেঙ্গা সৈকতসহ আউটার রিং রোডের কয়েকটি পয়েন্টে বঙ্গোপসাগরে আসা জাহাজ থেকে বিভিন্ন মালামাল পাচার হয়। বিভিন্ন সময় বড় মাদকের চালান এবং অস্ত্রের চালানও খালাস হয় এসব পয়েন্টে। পতেঙ্গা সৈকতে বাবলু ও নিজামদের শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। তারা প্রায় রাতে বঙ্গোপসাগরে আসা বিভিন্ন জাহাজ থেকে মাদক, জ্বালানি তেল, চাল, ডাল, চিনিসহ বিভিন্ন পণ্য চুরির সঙ্গে জড়িত।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm