মিরসরাইয়ে হঠাৎ লাশ শিক্ষিকা মীরা

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মীরা রানী ভৌমিক (৫৩) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হন। এ ঘটনায় গাড়িচালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের বড়তাকিয়া মাজার গেইটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মীরা মিরসরাই উপজেলার খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের সুধাংশু আমিন বাড়ির আজিত চন্দ্র নাথের স্ত্রী।

আহতরা একজন জোরারগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার শ্যামল নাথের ছেলে অরুপ নাথ (১৮)। তিনি নিজামপুর সরকারি কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন : হঠাৎ ডিভাইডারে অটোরিকশার ধাক্কা—মুহূর্তেই লাশ নারী, শিশুসহ রক্তাক্ত ৭

আহক অপরজন স্বপন নাথ (৭০) পেশায় রাজমিস্ত্রী। স্বপন নাথের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন বলেন, বিদ্যালয় বন্ধ থাকলেও রমজান মাসে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেওয়া হচ্ছিল। মীরা ম্যাম শহরে থাকেন। ক্লাস শেষে শহরে যেতে বড়তাকিয়া মাজার গেইটে গাড়ির জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মীরা রানী দীর্ঘ ২০ বছর ধরে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মিনার হোসেন বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যান চালক আবদুল আলিমকে (২৪) আটক এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm