হালদায় রাতের অভিযানে সাড়ে ৬ হাজার মিটার জাল জব্দ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে সাড়ে ৬ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত হালদা নদীর রাউজানের উরকিরচর খলিফার ঘোনা থেকে হাটহাজারীর ছিপাতলী পর্যন্ত এ অভিযান চালায় মৎস্য অধিদপ্তর।

হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী আলোকিত চট্টগ্রামকে বলেন, হালদা নদীর খলিফারঘোনা অংশ থেকে ছিপাতলী পর্যন্ত অভিযান চালানোর সময় নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৬টি অবৈধ চরঘেরা জাল, ১টি ভাসা জাল ও ২টি বড়শি জব্দ করা হয়। জব্দ করা অবৈধ জালের দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৫শ মিটার। এর আনুমানিক বাজার মূল্য তিন লাখ টাকা।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm