আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) ২০২৬-২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠের হুমায়ুন কবির শাহ সুমন সভাপতি এবং দৈনিক দিনকালের ফরহাদুল ইসলাম সাধারণ সম্পাদক হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার একটি রেস্টুরেন্টে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র সহসভাপতি চট্টগ্রাম প্রতিদিন ও দৈনিক সংবাদের কাঞ্চন সুশীল, সহসভাপতি আমাদের সময়ের ইকবাল বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক দৈনিক ইনকিলাবের জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের চট্টগ্রামের শেখ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিনের মোহাম্মদ রিয়াদ এবং দপ্তর সম্পাদক দৈনিক নয়া দিগন্তের নুরুল কবির।
এছাড়া নির্বাহী সদস্য মনোনীত হন এনপিবির রূপন দত্ত, সময়ের আলোর এনামুল হক নাবিদ এবং দেশ রূপান্তরের জাহেদুল হক।
এছাড়া সদস্য হয়েছেন দৈনিক যুগান্তরের রতন কান্তি দাশ ও আমার বার্তার সাইদুর রহমান রনি।
কেএস/আলোকিত চট্টগ্রাম


