হাটহাজারীতে ঝুলছিল কিশোর—রাউজানে যুবক, বাঁচল না আলিফও

হাটহাজারী ও রাউজানে এক কিশোর ও যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মারা গেছে রাউজানের বিদ্যুৎস্পৃষ্ট কিশোর।

সোমবার (২০ জুলাই) বেলা ১২টার দিকে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাহাবুব মাস্টার বাড়ি থেকে কিশোর রিপনের (১৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয। সে খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা।

জানা যায়, ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড়ে একটি চায়ের দোকানে দীর্ঘদিন ধরে কাজ করতো রিপন। সে ওই এলাকার মাহাবুব মাস্টার বাড়িতে ভাড়া বাসায় থাকত। প্রতিদিনের মতো দোকানের কাজ শেষে বাসায় ফিরে রোববার (১৯ জুলাই) রাতে ঘুমাতে যায় সে। কিন্তু সকালে ডাকতে গেলে দরজা বন্ধ দেখা যায়। এরপর দরজা ভেঙে রুমে প্রবেশ করে দেখা যায় পাখার সঙ্গে ঝুলছে রিপন।

এরপর ৯৯৯-এ কল করে জানানো হলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ।

এদিকে শনিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট কিশোর আলিফ (১৪) মারা গেছে। সে পূর্ব মন্দাকিনী দানা মিয়া মেম্বার বাড়ির প্রকাশ রেলস্টেশনের উত্তর পাশে আজম ড্রাইভার বাড়ির সাহেদ মিস্ত্রীর ছেলে। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

অপরদিকে রাউজান সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হরিশখানপাড়া এলাকায় এমদাদ (২১) নামে এক শ্রমিক আত্মহনন করেছে। ঘরের পেছনে রান্নাঘরের চালার সঙ্গে গলায় ফাঁস দেয় সে। পরে রাউজান থানার এসআই আমিন মরদেহ উদ্বার করে থানায় নিয়ে যায়।

এমমদাদের স্ত্রী তানিয়া আকতার বলেন, রোববার রাতে কাজ শেষে বাড়ি ফিরে এক বছর চার মাস বয়সের শিশু সন্তানকে কোলে নিয়ে আদর করে এমদাদ। রাতে আমরা একসঙ্গে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি। কখন ঘুম থেকে উঠে সে ফাঁস দিয়েছে জানি না। সোমবার সকালে ঘুম থেকে উঠে তাকে না দেখে আমি ও শাশুড়ি খুঁজতে থাকি। পরে দেখতে পাই, রান্নাঘরের দরজা ভেতর থেকে আটকানো। এরপর দরজা ভেঙে দেখি, রান্নাঘরের চালার সঙ্গে ঝুলছে এমদাদ।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm