মানবসেবার অঙ্গীকারে বিএমএসএসের নতুন নেতৃত্বের পথচলা শুরু

বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) বাংলাদেশের ২০২৬–২৭ কার্যবর্ষের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন প্রত্যাশা, অভিন্ন লক্ষ্য এবং মানবসেবার অঙ্গীকার নিয়ে সংগঠনটির নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে।

বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ ও মানবসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে বিএমএসএস বাংলাদেশ। নতুন কার্যবর্ষে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতারা।

নতুন নির্বাহী কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন আতিকা তাবাসসুম ফারিহা। ভাইস প্রেসিডেন্ট ফর ইন্টারনাল অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন আফসার উদ্দিন আহমেদ আসিফ। ভাইস প্রেসিডেন্ট ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স হিসেবে রয়েছেন ফারিয়া তাসনিম।

এছাড়া সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে বন্ধন চন্দ্র মণ্ডলকে। ভাইস প্রেসিডেন্ট ফর ক্যাপাসিটি বিল্ডিং পদে রয়েছেন মো. আবদুল্লাহ শাওন।

ভাইস প্রেসিডেন্ট ফর পাবলিক রিলেশনস অ্যান্ড কমিউনিকেশন হিসেবে দায়িত্ব পেয়েছেন আকিব আহমেদ তাহসিন। ভাইস প্রেসিডেন্ট ফর ফাইন্যান্স হিসেবে রয়েছেন ফয়সাল হাসান।

নতুন কমিটির নেতারা জানান, আগামী কার্যবর্ষে মেডিকেল শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে কাজ করা হবে। পাশাপাশি মানবসেবামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজ ও দেশের মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনাও রয়েছে।

নতুন নেতৃত্বের হাত ধরে বিএমএসএস বাংলাদেশ আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে যাবে বলে আশা করছেন সংগঠনের সদস্যরা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm