দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির (ম্যানেজিং কমিটি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজ্ঞ ও রাজননৈতিক ব্যক্তিত্ব অ্যাড. জায়েদ বিন রশিদ। তিনি ওই ত্রলাকার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মরহুম এল এম জি রশিদের ছেলে।
অ্যাড. জায়েদ বিন রশিদের এই নিয়োগের মাধ্যমে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিতে দীর্ঘদিনের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা কাটিয়ে নবউদ্যমে গতিশীলতা ফিরে আসবে বলে আশা সংশ্লিষ্টদের।
জায়েদ বিন রশিদ আইন পেশার পাশাপাশি শিক্ষা, রাজনীতি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সুপরিচিত মুখ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং বাঁশখালী থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি), বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের আহ্বায়ক কমিটির সদস্য, মুসলিম এডুকেশন সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম মহানগরীর সদস্য সচিব।
আলোকিত চট্টগ্রাম


