আনোয়ারায় ৩০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়কের আনোয়ারা উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে কয়েকজন মিছিল বের করলে সেখানে অভিযান চালায় চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ। মিছিল থেকে ৩০ জনকে আটক করা হয়। এ সময় মিছিলের ব্যানারসহ দুটি মাইক্রোবাস (হাইস) জব্দ করা হয়েছে। পরে তাদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।
আটকরা হলেন— বাঁশখালীর বাহারচরা এলাকার মো. নজরুল ইসলাম (৩৪), মো. ইসমাইল (২০), নোমান মাহমুদ (১৫), মো. মিশকাত (২১), মাহিম উদ্দিন তুরাজ (১৫), মো. হাছান (১৫), মো. রিয়াজ (১৭), মো. ইমন (১৭), মো. আরিফ (১৮), মো. মিশকাত (১৫), মো. রাকিব (১৫), মো. মুজাহিদ (১৭), মো. জিহাদ (১৪), মো. রিফাত (১৮), মো. ছামির (১৫), মো. সাহেদ হোছাইন, মো. মিজবাহ (১২), মো. সজিব (১৬), মো. হাছান (১৫), মো. আজাদ হোসেন (১৯), আব্দুল্লাহ আল মামুন (১৫), মো. রিয়াদ (১৬), মিরাজ (১৫), রিফাতুল ইসলাম (১৫), মো. নেছার (১৪), মো. হৃদয় (২১), মো. খোকন (২৮), আব্দুর রহমান (১৪), মো. নাইম উদ্দিন (১৮) ও মো. আরাফাত (১৯)।
জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, ডিবি পুলিশ তাদের আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হচ্ছে।
কেএস/আলোকিত চট্টগ্রাম
