মহেশখালীতে ঘরে ঢুকে নারীকে খুন

কক্সবাজারের মহেশখালীতে শিল্পী শীল (৫০) নামের এক নারীকে ছুরিকাঘাতে খুন করছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার হোয়ানকের কালাগাজীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী রবি সওদাগর ও তার ভাইপো নিকাশ শর্মা খুনের বিষয়টি নিশ্চিত করেন।

নিকাশ শর্মা জানান, কাকা (রবি) দোকানে থাকায় কাকি (শিল্পী) বাড়িতে একা ছিলেন। তাকে ছুরিকাঘাত করা হয়েছে শুনে দ্রুত বাড়িতে যাই। এরপর কাকিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিকাশ শর্মা আরও জানান, তার কাকার পরিবারের সঙ্গে কারো কোনো বিরোধ নেই।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মহেশখালী থানা পুলিশ। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, রবি ও শিল্পীর সন্তানরা পড়ালেখার জন্য চট্টগ্রাম ও ঢাকায় থাকে। এভাবে ঘরে ঢুকে খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm