রাউজানে গুলি করে খুন

রাউজানে করিম (৪০) নামে এক যুবককে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন বলেন, করিম তার বড় ভাইয়ের গ্রিল ওয়ার্কশপে আসেন। হঠাৎ একদল সশস্ত্র দুর্বৃত্ত করিমকে গুলি করে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে রাত ১০টার দিকে রাউজান থানার ওসি সাইফুল ইসলামকে একাধিবার ফোন করা হলেও তিনি রিসিভ করেনি। তবে সাংবাদিক হাবিবুর রহমান জানান, রাত ১০টার দিকে ঘটনাস্থলে গেছে রাউজান থানা পুলিশ।

খুন হওয়া যুবক করিম উরকিরচর ইউনিয়নের বহারপাড়া এলাকার বাসিন্দা।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm