আনোয়ারায় পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো এন্ড ডেইরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার জয়কালী বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। এতে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
তিনি বলেন, বনফুল এগ্রো এন্ড ডেইরি কারখানা গবাদিপশুর বর্জ্য এবং বিষাক্ত গ্যাস পাইপলাইনের মাধ্যমে পার্শ্ববর্তী খালে অপসারণ করে খালের পানি দূষিত করছিল। এজন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একইসঙ্গে বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত পাইপলাইনটি দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
কেএস/আলোকিত চট্টগ্রাম


