মিরসরাইয়ে প্রবাসী দেলোয়ার হোসেন ও তাঁর ভাই আলী হোসেনের বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৬৯টি বিষধর গোখরা সাপের বাচ্চা। এ নিয়ে ওই পরিবারের পাশাপাশি এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রবাসীদের বড় ভাই আলাউদ্দিন বলেন, প্রথমে ভেবেছিলাম সাধারণ সাপ। কিন্তু পরে দেখি সব বিষাক্ত গোখরা সাপের বাচ্চা। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সাপগুলো উদ্ধারের পর মেরে ফেলা হয়েছে।
আরও পড়ুন : আশ্রয়ণ প্রকল্পে ঘুরছে বিষধর সাপ, রাতের আঁধারে প্রাণ নিল ঘুমন্ত বধূর
স্থানীয় যুবক আতিকুর রহমান বলেন, আমাদের এলাকার প্রবাসীর ঘরে ৬৯টি গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে। কিন্তু এখনও পাওয়া যায়নি সাপের মাকে। এ নিয়ে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকির উল ফরিদ বলেন, উপযুক্ত পরিবেশ পাওয়ার কারণে সাপের বাচ্চাগুলো এখানে জন্ম নিয়েছে। কিন্তু এগুলো বিষধর সাপ। একটি গোখরা সাপের একসঙ্গে ২০টি থেকে ২৫টি বাচ্চা দেওয়ার সক্ষমতা থাকে।
এসএমই/আলোকিত চট্টগ্রাম


