বায়েজিদে পুলিশের ভয় দেখিয়ে টাকা নেয় শাহীন

নগরে পুলিশের ভয় দেখিয়ে অটোরিকশা চালক সাইফুল ইসলামের (২৬) কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া মো. শাহীনকে (২৪) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) ভোর ৫টার দিকে নগরে বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক শাহীন লক্ষ্মীপুর জেলার কাঞ্চনপুর ইউনিয়নের বরমপাড়া গইরার বাড়ি ৪ নম্বর ওয়ার্ডের মো. খোকনের ছেলে। বর্তমানে বায়েজিদ বোস্তামি থানার গুলশান আবাসিকের সিরাজ কন্ট্রাক্টরের কলোনিতে থাকেন।

আরও পড়ুন : ‘পুলিশের নতুন আবিষ্কার’ ভয়ঙ্কর এক কোটিপতি চোর

পুলিশ জানায়, ভিকটিম সাইফুল ইসলামের কাছ থেকে শাহীন বিভিন্ন সময় পুলিশের নাম ও মামলার ভয় দেখিয়ে টাকা নিতেন। গত ১৪ জুন রাত ৮টার দিকে বাংলাবাজার থেকে বাজার করে বাসায় ফেরার পথে জিএএম এ্যাপারেলসের সামনে পৌঁছালে শাহীন সাইফুলের সামনে এসে পুলিশের ভয় দেখিয়ে ৫ হাজার টাকা দাবি করেন। এসময় টাকা দিতে না চাইলে ইয়াবা ও মেয়ে দিয়ে শাহীনকে চালান দেওয়ার ভয় দেখানো হয়।

একপর্যায়ে বাংলাবাজার থেকে মারধর করে সাইফুলকে বিএসআরএম গেইট পর্যন্ত নিয়ে যায় শাহীন। এরপর পকেটে থাকা নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে সাইফুল বাংলাবাজার এলাকায় টহলরত পুলিশকে ঘটনা জানায়। এরপর ভোর ৫টার দিকে বাংলাবাজার এলাকা থেকে শাহীনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।। এরপর এ ঘটনায় সাইফুল থানায় এজাহার দায়ের করেন।

এ বিষয়ে বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, আটক শাহীনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, নারী নির্যাতন, মারামারিসহ বিভিন্ন মামলা রয়েছে। তবে তার সুনির্দিষ্ট কোনো পেশা নেই। তিনি অসহায়, নিরীহ লোকজনকে বিভিন্ন কৌশলে ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায়সহ ছিনতাই করে বলে প্রাথমিক জিজ্ঞসাবাদে স্বীকার করেছেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm