বগাছড়ি খালের স্লুইসগেটে আটকে রাখা পানিতে প্রাণ গেল ছাত্রীর

চকরিয়ায় বগাছড়ি খালের পানিতে ডুবে তাজনিম জন্নাত (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে।

তাজনিম জন্নাত একই এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে। সে ডুলাহাজারা কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন : চট্টগ্রামে বিরাশি ঝরনায় নেমে প্রাণ হারাল বিশ্ববিদ্যালয় ছাত্র

এ বিষয়ে ডুলাহাজারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বলেন, শীত মৌসুমে বগাছড়ি খালের স্লুইসগেটে পানি আটকে রাখা হয় চাষাবাদের জন্য। আজ সকালে ওই পানিতে গোসল করতে নামে তাজনিম। এসময় পানিতে ডুবে নিখোঁজ হয় সে। পরে স্থানীয়রা তানজিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফনের প্রস্তুতি চলছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm