চট্টগ্রামে জুয়ার আসর থেকে ১৪ জুয়াড়িকে সরঞ্জামসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ১২টার দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন : রাতে আটক ১৫ জুয়াড়ি সকালে জামিনে মুক্ত
আটকরা হলেন— মো. জসিম উদ্দিন (৩২), মো. দিদারুল আলম (৪০), রনি মিয়া (৩৮), মো. নুরুল ইসলাম (৩৫), শাহরাজ (৪৫), মামুন আহমেদ (৩০), মো. কায়ছার (২৮), মো. আলমগীর হোসেন (৩২), মো. ফারুক (৩৬), মো. আজিজুল হক (৩০), নাজিম উদ্দীন (৪৬), মো. ইউসুফ (৩৩) ও নুর মোহাম্মদ (৪০)। তারা সবাই চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, শুক্রবার রাতে জুয়ার সরঞ্জামসহ ১৪ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হবে।
জেজে/আলোকিত চট্টগ্রাম


