রাতে আটক ১৫ জুয়াড়ি সকালে জামিনে মুক্ত

কর্ণফুলীতে ১৫ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুই বান্ডিল তাস ও নগদ ৭ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার চরপাথরঘাটা বাংলাবাজার ঘাট এলাকার ইছানগর ৮ নম্বর ওয়ার্ডের নূর উদ্দিনের ভাড়া ঘর থেকে তাদের আটক করা হয়।

এদিকে আটক জুয়াড়িদের আজ (৫ মার্চ) আদালতে পাঠানোর পর জামিনে মুক্তি পান সবাই।

আরও পড়ুন : চান্দগাঁওয়ে ভোরবেলায়ও জুয়া খেলছিল ৪ জুয়াড়ি

আটকরা হলেন— মো. সাফায়াত উল্লাহ (৩২), মো. রায়হান (৩২), মো. রিয়াজ (২৭), মো. আলাউদ্দিন হাওলাদার (৫৫), মো. জামাল (৪৯), মো. ইব্রাহিম (৩২), মো. মনির হোসেন (২৯), মো. রাসেল (৩২), মো. নুর নবী (৩৪), মো. জাহেদ ওরফে সিহাব (২০), মো. কবির গাজী (৪২), মো. তসলিম উদ্দিন (৪৪), মো. শহিদ (৩৫), মো. ইব্রাহিম (৩৩) ও নুর নবী (৪৫)। তারা সবাই কর্ণফুলী উপজেলা, ভোলা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, পটুয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, জুয়ার আসর থেকে আটক ১৫ জনকে মামলার পর আজ আদালতে পাঠানো হয়। তারা জামিনে মুক্তি পেয়েছে।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm