চট্টগ্রাম নগরের একটি ব্যাচেলর বাসা থেকে জুয়া খেলার সময় হাতেনাতে ২০ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ ২ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানা এলাকার আসাদগঞ্জ রোলিং মিল গলির একটি ভবনের ব্যাচেলর বাসায় এ অভিযান চালায় পুলিশ।
আটকরা হলেন—মো. মিলন (৩৮), মো. মামুন (৩৪), আমির হোসেন (৪০), মো. এবায়দুল (৪০), অলি উদ্দিন (৪০), মো. হারুন (৩৫), বাবুল (৪০), আক্তার হোসেন (২৮), মো. সোহেল (২৫), কামাল হোসেন (৪০), মো. সুজন (২২), ইমাম হোসেন (৪০), আবু কালাম (৫৩), আলাউদ্দিন (৪০), বাহা উদ্দিন (২৫), মো. জাহাঙ্গীর (৫০), শাহ আলম (৪০), মো. সুমন (২৫), আব্বাস দালাল (৪০) ও মো. জসিম (২৫)।
আরও পড়ুন : কাজীর দেউড়িতে গভীর রাতে জুয়ার আসর, ধরা খেল ১২ যুবক
পুলিশ জানায়, আসাদগঞ্জ রোলিং মিল গলির একটি ভবনের ব্যাচেলর বাসায় গোপন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলার সময় সরঞ্জাম ও নগদ টাকাসহ ২০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে উপপরিদর্শক রুবেল বড়ুয়া বাদী হয়ে মামলা করেছেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, আসাদগঞ্জ রোলিং মিল গলির একটি ভবনের ব্যাচেলর বাসায় অভিযান চালিয়ে সরঞ্জাম ও নগদ টাকাসহ ২০ জুয়াড়িকে আটক করা হয়।
ওসি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামালার পর আদালতে পাঠানো হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


