চট্টগ্রামে বাসায় বসে জুয়া খেলতে গিয়ে পুলিশের হাতে ধরা খেল ১২ জুয়াড়ি। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাসহ নগদ ৭ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
রোববার (১৬ মার্চ) রাত আড়াইটার দিকে নগরের কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকার পুরাতন বিমান অফিসের গলির করিম ভবনের একটি ব্যাচেলর বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে বাসার ভেতর জুয়ার আসর, পুলিশের জালে ১০ যুবক
আটকরা হলেন— মো. জাকির হোসেন (৩৫), মো. সুমন (২৬), মো. তাহের (৩৫), মো. ইকবাল (২৭), জামাল মিয়া (৫০), সাদ্দাম (৩৫), মো. মোস্তফা (৫০), মো. মনির (৩৮), মনির হোসেন (২৮), মকবুল হোসেন (৩৬), তোফাজ্জল হোসেন (৩৭) ও আক্তার হোসেন (২৮)।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, কাজীর দেউড়ি এলাকার পুরাতন বিমান অফিসের গলির করিম ভবনের একটি ব্যাচেলর বাসায় জুয়া খেলার খবরে অভিযান চালিয়ে সরঞ্জাম ও নগদ টাকাসহ ১২ জুয়াড়িকে আটক করা হয়।
ওসি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামালার পর আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


