তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই মজুরি বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বা সাড়ে ৪ হাজার টাকা বেশি। বর্তমানে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থান অনড় থাকলে ভোটাভুটির সিদ্ধান্ত নেন নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ছয়জন সদস্য ভোট দেন। শ্রমিকদের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। আর বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারিত হয়।
জানা যায়, ন্যূনতম বা গ্রেড ৪–এ মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড ৩–এ মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২–এ ২০ হাজার টাকা এবং গ্রেড ১–এ ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে।
মজুরি বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার রাত দেড়টার দিকে শেষ হয়। তারপর বিষয়টি নিশ্চিত করে জানান মজুরি বোর্ডের একাধিক সদস্য।
শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
আলোকিত চট্টগ্রাম

