হাটহাজারীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে হাটহাজারী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সরকারহাট মুছার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল গ্রামের হায়দার আলী সিপাহী বাড়ির মো. হারুনের দুই ছেলে প্রবাসী তুষার ও ইরাত।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সরকারহাট মুছার দোকান এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুষার ও ইরাত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাইয়ের মৃত্যু হয়।
এসএ/আলোকিত চট্টগ্রাম
