অবশেষে উৎপাদনে ফিরল সিইউএফএল

অবশেষে উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় ফের উৎপাদনে ফিরল সিইউএফএল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।

কারখানা সূত্রে জানা গেছে, গ্যাস সরবরাহ পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। এরপর ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর কার্যক্রম সম্পন্ন করা হয়। চালুর প্রাথমিক পর্যায়ে কিছু যান্ত্রিক জটিলতা দেখা দিলেও তা দ্রুত সমাধান করা হয়েছে।

এদিকে দীর্ঘদিন পর কারখানাটি পুনরায় উৎপাদনে ফেরায় কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ও উৎসাহ দেখা দিয়েছে।

যোগাযোগ করা হলে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকালে আমরা উৎপাদনে ফিরেছি। দীর্ঘ প্রায় ছয় মাস পর উৎপাদন শুরু হয়েছে। এ সময়ে যে ক্ষতি হয়েছে আশা করছি অল্প সময়ের মধ্যেই তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm