কমিটি পেল ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব

ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে এক সভা রোববার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক নুরুল ইসলাম রিপন।

সভায় সর্বসম্মতিতে প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম রিপনকে সভাপতি ও নজিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র সহসভাপতি মুজিব উল্লাহ তুষার, সহসভাপতি সুমন কুমার দে ও মু. ফজলুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মালেক, সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, অর্থ সম্পাদক মু. মিনহাজ উদ্দীন সিদ্দিকী, দপ্তর সম্পাদক মু. ফরিদ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক হাকিম এমরান বিন জালাল, কার্যনির্বাহী সদস্য আবুল মুনসুর, মু. নিজাম উদ্দিন, শ্যামল নন্দী, ইয়াছিন, জামাল, রহিম চৌধুরী রানা, তারেক হোসেন, তাহের উদ্দিন আমীরী মু. রাসেল, জয়নাল আবেদীন, রায়হান ও  মু. এমরান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm