হযরতুল আল্লামা সাবির শাহ সকাশে সুন্নি সাইবার ফোর্স

​হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহর (ম.জি.আ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরের নাজিরপাড়ার আলমগীর খানকাহ শরীফে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​এ সময় উপস্থিত ছিলেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ), সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ আকিব আহমদ শাহ (ম.জি.আ) আঞ্জুমানে আহমদিয়া রহমানিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুরল আলম মঞ্জু।

এছাড়া সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রিদুয়ান হৃদয় ও আসহাব উদ্দিন তাজভীর কাদেরী।

​সাক্ষাৎকালে সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের দেশব্যাপী বিস্তৃত কার্যক্রম তুলে ধরে সংগঠনের প্রতিষ্ঠাতা রিদুয়ান হৃদয় বলেন, বর্তমানে দেশজুড়ে আমাদের পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবক অনলাইনে ইসলাম ও সুন্নিয়তের পাহারাদার হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের সুযোগ নিয়ে সাইবার স্পেসে ছড়ানো নানাবিধ ভ্রান্ত মতবাদ ও অপপ্রচার রোধে আমাদের এই তরুণ স্বেচ্ছাসেবীরা প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে ডিজিটাল ঢাল হিসেবে কাজ করছে। সুস্থ ধারার ইন্টারনেট চর্চা এবং সাইবার সুরক্ষার মাধ্যমে ইসলামের শান্তি ও সম্প্রীতির প্রকৃত বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

​এ সময় হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ) সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের এমন সময়োপযোগী ও আধুনিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশ টিমের এই মহতি কার্যক্রম সম্পর্কে অবগত আছেন উল্লেখ করে সংগঠনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm