কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় ডাকাতির সময় মা-মেয়েকে গণধর্ষণের ঘটনায় আর দুই ডাকাত ধরা পড়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— কাইছার প্রকাশ কায়ছার (২৭) ও রেজাউল করিম (৩৭)। তাদের বাড়ি মাতামুহুরী উপজেলায়।
চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে থানার অপারেশন অফিসার শাহেদ আলী, এসআই সুজন বড়ুয়াসহ পুলিশের একাধিক টিম অভিযানে যান। আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। তারা বর্তমানে থানা হাজতে রয়েছে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম
