আর্জেন্টিনার সমর্থনে অন্য রকম আয়োজন

প্রিয় দল আর্জেন্টিনার সমর্থকরা অন্য রকম এক আয়োজন করেছে কক্সবাজারের চকরিয়ায়। শত মোটরবাইক নিয়ে শোভাযাত্রা করেন আকাশি-সাদার সমর্থকেরা।

বুধবার (১০জুন) বিকেলে উপজেলার মাতামুহুরি ব্রিজ থেকে এই মোটরবাইক শোভাযাত্রা বের করা হয়। এটি চকরিয়া পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।

আর্জেন্টিনার সমর্থক নুরুল ইসলাম বাবু বলেন, যেদিন থেকে ফুটবল খেলা বুঝতে শিখেছি, সেদিন থেকেই আর্জেন্টিনার প্রেমে পড়েছি। বিশেষ করে ম্যারাডোনার প্রতি আকৃষ্ট হয়েই আর্জেন্টিনা ফুটবল দলকে ভালোবাসা।

চকরিয়ায় এ ধরনের আয়োজন এই প্রথম মন্তব্য করে আরেক সমর্থক আনিসুল ইসলাম ফারুকী বলেন, যে দলে মেসির মতো একজন বিশ্বসেরা খেলোয়াড় থাকে, তাদের কাপ জেতা অসম্ভব কিছু নয়।

আর্জেন্টিনার সমর্থক শামসুল আলম সাঈদী বলেন, খেলার মাঠে প্রতিদ্বন্ধিতা থাকবে, তবে সেটা যেন ব্যক্তিগত আক্রোশে পরিণত না হয়।

 এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm