আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে ছাত্রের মৃত্যু

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হান্নান শাহ্ (২২) নামে এক যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার ১নং বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের শাহ্ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল হান্নান শাহ্ ওই এলাকার আব্দুল গফ্ফার শাহ্’র ছেলে। এক ছেলে ও এক মেয়ের মধ্যে আব্দুল হান্নান শাহ্ ছিলেন বড়। তিনি আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফুফাতো ভাই সাংবাদিক এমরান হোসেন বলেন, হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে থাকত। পরীক্ষার কারণে ছুটি নিয়েছিল। আজ পরীক্ষা না থাকায় সকালে সুপারি গাছ কাটতে গিয়েছিল। সেখানেই সুপারি গাছের বিদ্যুতের তারের সঙ্গে লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক যুবককে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm