খেলতে গিয়ে পুকুরে ডুবে মরল মনি

ফটিকছড়িতে পুকুরে ডুবে সাইরা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের শৈলকূপা এলাকার পরানপাড়ায় এ ঘটনা ঘটে।

সাইরা মনি স্থানীয় আবুল বশর মেম্বার বাড়ির আব্দুল হালিমের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে এবাদতখানার পুকুরপাড়ে খেলছিল সাইরা মনি। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়নহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm