বাসার ছাদের ওপর বস্তায় সিসা কার্তুজ লুকিয়ে রেখেছিল রিফাত

সাতকানিয়া ৭ রাউন্ড সিসা কার্তুজসহ তৌহিদুল ইসলাম রিফাত (২৩) নামে এক যুবক আটক হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) ভোরে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বকশিরখীল উত্তরপাড়ার কবির আহমদের বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ।

রিফাত কাঞ্চনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বকশিরখীল উত্তরপাড়ার শামসুল ইসলামের ছেলে।

এসআই মোহাম্মদ জহির আমিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ এ অভিযান চালান। অভিযানে রিফাতের রুম-সংলগ্ন সিঁড়ির দরজার পাশে ছাদের ওপর সাদা বস্তার নিচে ৭ রাউন্ড সিসা কার্তুজ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে আলোকিত চট্টগ্রামকে জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm