গাছে উঠতে দক্ষ যুবক মারা গেল গাছ থেকে পড়ে!

ফটিকছড়িতে গাছ থেকে জাম পারতে গিয়ে মো. আলমগীর (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভার পশ্চিম সুয়াবিল আলমের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর দীর্ঘদিন ধরে বিভিন্ন গাছে উঠে ফল সংগ্রহে দক্ষ ছিলেন। প্রায়ই তিনি এলাকার মানুষের জন্য গাছ থেকে ফল পেড়ে দিতেন। শনিবার দুপুরে একটি জামগাছে উঠে ফল সংগ্রহের সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে আলোকিত চট্টগ্রামকে বলেন, জামগাছ থেকে পড়ে আলমগীর নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm