আনোয়ারায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে গণধর্ষণ মামলার আসামি ফারুক (২৪) ধরা পড়েছে।
রোববার (৩১ মে) রাতে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফারুক আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের হাড়িয়াপাড়া এলাকার আজিজুল হকের ছেলে।
গত ২ মে শিশুর মা বাদী হয়ে আবু তাহের (৪২), রবিউল হোসেন প্রকাশ চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) ও আনোয়ার হোসাইনের (২২) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছিল।
জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় এই মামলার অন্যতম একজন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আজ (১ জুন) আদালতে পাঠানো হবে। বাকি আসামিদেরও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাত ১০টার দিকে ওই শিশু খালার বাসা থেকে একই এলাকার খালাতো বোনের বাসায় যাওয়ার পথে ধর্ষিত হয়।
কেএস/আলোকিত চট্টগ্রাম


