আনোয়ারায় ৬ প্রতিষ্ঠানের কাঁধে দণ্ড

আনোয়ারায় ভোক্তা পরিবেশবিরোধী বিভিন্ন অপরাধে ৬ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে চাতরী চৌমুহনী বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।

আরও পড়ুন : চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন গোডাউনের খোঁজ, কাঁধে উঠল দণ্ড

জানা যায়, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দুমামলায় দুজনকে ১৫ হাজার টাকা এবং পরিবেশ সংরক্ষণ আইনের চারটি মামলায় ৪ জনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পাকিস্তান স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

এ বিষয়ে ইউএনও তাহমিনা আক্তার বলেন, ভোক্তা ও পরিবেশবিরোধী অপরাধে ৬ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানার পাশাপাশি ৫০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm