হাজারী লেইন দুর্গোৎসব পরিষদের নতুন কমিটি—শিবু দাশ সভাপতি, স্বাগতম-প্রিয়ম সম্পাদক

চট্টগ্রাম নগরের হাজারী লেইন দুর্গোৎসব উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাতে পরিষদের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিবু প্রসাদ দাশ।

রতন আচার্য্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন স্বাগতম সিং হাজারী ও প্রিয়ম দে।

আরও পড়ুন : হাজারী গলিতে লঙ্কাকাণ্ড, কী বলছে ঐক্য পরিষদ—ইসকন

সভায় ১৪৩১ বঙ্গাব্দের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এরপর ১৪৩২ বঙ্গাব্দের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে শিবু প্রসাদ দাশ পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন স্বাগতম সিং হাজারী ও প্রিয়ম দে।

এতে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মৃদুল কান্তি দে, গোপাল দাশ, রতন আচার্য্য, রনধীর মল্লিক ও হারাধন বনিক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার পাণ্ডে, গৌতম নন্দী, তাপস দাশ, কিশোর দে রনি, সুশান্ত কুমার পাণ্ডে, প্রকৌশলী গৌতম বনিক উৎপল দাশ, খোকন দাশ, বাপ্পী চক্রবর্তী, কিশোর আইচ, শুভ দেবনাথ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিটন ধর, অভি চৌধুরী, সমু দাশ, সোম হাজারী, ওম হাজারী, কাজল বনিক, মিন্টু চৌধুরী, আবু আচার্য্য, রিমন দে ও তন্ময় পাল।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm