নিম—দেবদারু থেকে আমড়া—জলপাই, হরেক গাছের চারা পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিম—দেবদারু থেকে আমড়া—জলপাই, এমন হরেক গাছের চারা পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফলদ ও বনজ গাছের এসব চারা উপহার দিয়েছে পটিয়া উপজেলার সামাজিক সংগঠন ভাটিখাইন উন্নয়ন ফোরাম।

রোববার (১৩ জুলাই) দুপুরে সংগঠনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা হল কর্তৃপক্ষের কাছে এসব চারা হস্তান্তর করেন।

ভাটিখাইন উন্নয়ন ফোরামের আহ্বায়ক এএইচএম কাউসার খান জানান, নবনির্মিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা হলের জন্য দেবদারু, ঝাউ, নিম, আমড়া, জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দিয়েছি।

আরও পড়ুন : চারা গাছের সঙ্গে এ কোন শক্রতা!

হলের প্রভোস্ট প্রফেসর ড. এসএম রফিকুল ইসলাম বলেন, ভাটিখাইন উন্নয়ন ফোরামের এই উদ্যোগ প্রশংসনীয়। সুস্থ, সুন্দর, নির্মল ও ভারসাম্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। পরিবেশকে ভারসাম্যপূর্ণ ও সতেজ রাখতে বৃক্ষ রোপণের বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন হাউস টিউটর নৈরঞ্জনা চাকমা ও সাদেকা তামান্না, সেকশন অফিসার মো. মাসুদ ফরহান, সংগঠনের উপদেষ্টা কাজী নাজিম উদ্দিন, আশিকুল মোস্তফা তাইফু ও নবাব ফয়জুন্নেছা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm