চট্টগ্রামে হঠাৎ বদলে গেল ২ থানার ওসি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামি এবং আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে হঠাৎ রদবদল করা হয়েছে।

রোববার (২৫ মে) পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : পুলিশে ফের বড় রদবদল, চট্টগ্রামে বদলে গেল ২ থানার ওসি

আদেশে বলা হয়, বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানকে আকবরশাহ থানায় এবং আকবরশাহ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামানকে বায়েজিদ বোস্তামি থানায় বদলি করা হয়েছে।

গেল বছরের ১৫ সেপ্টেম্বর সিটিএসবির পরিদর্শক থেকে মো. আরিফুর রহমানকে বায়েজিদ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। এছাড়া চলতি বছরের ৬ জানুয়ারি ডিবি উত্তর বিভাগের পরিদর্শক থেকে মো. কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছিল।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm